শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় আবু হানিফা আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

রবিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের জলছত্র (ধরদরিয়া) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফা আলী বেরিবাইদ ইউনিয়নে চুনিয়া দিগলবাইদ এলাকার বাসিন্দা এবং মৃত ইয়াছিনের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী পরিবহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে অরনখোলা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ পাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অজ্ঞাত পরিবহনের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, ঘাতক পরিবহন শনাক্ত ও চালককে আটক করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

টাঙ্গাইলসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: