শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই ) দিন ব‍্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই আয়োজন করে। সদ‍্য হজ্জ সম্পাদন করে ফেরা নতুন ৪৫ জন হাজীসহ প্রায় ৪৫০ জন হাজী সম্মেলনে অংশ গ্রহণ করেন।

হিজবুল আরাফাত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার ও সহ সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান।

আরও পড়ুন

হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা কারা টানিয়েছে জানে না পুলিশ, নেই নির্দেশনাও

অন‍্যান‍্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ‍্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আলহাজ্ব বাবাুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ভোরের আকাশ/ এনউব

সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন: