শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ঢাকা জেলা পরিষদ হবে দূর্ণিতিমুক্ত ও উন্নয়ন মুখী :নবনিযুক্ত প্রশাসক মুরাদ

ধামরাই( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকা জেলা পরিষদের একটি প্রকল্পের মধ্যেও কোন প্রকার দূর্ণিতিকে ছাড় দেওয়া হবে না। জেলা পরিষদ হবে দূর্ণিতিমুক্ত ও উন্নয়ন মুখী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করে আমার উপর যে দ্বায়িত্ব অর্পণ করেছেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমন মন্তব্য করেছেন। ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নেতাকর্মীরা নবনিযুক্ত ঢাকা জেলা পরিষদের প্রশাসক ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদকে ফুলেল শুভেচছা জানান।

নবনিযুক্ত ঢাকা জেলা পরিষদের প্রশাসক মুরাদ বলেন, বিগত সরকারের আমলে জেলা পরিষদের অর্থ বরাদ্দ নিয়ে দূর্ণিতি হয়েছে। নামে বেনামে অর্থ আত্মসাৎ হয়েছে। সেই সুযোগ আর পাবে না কেউ। জেলা পরিষদের সকল কাজ হবে স্বচ্ছতার ভিত্তিতে। কোন প্রকার অনিয়মের সুযোগ পাবে না। আমার নিজেরও কোন প্রকার অনিয়ম পান তাও লেখবেন। যারা অনিয়ম দূর্ণিতি করার চিন্তা করবে তাদেরকে সাবধান করে দেন জেলা পরিষদের প্রশাসক মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, ধামরাই প্রেসক্লাবের সভাপতি মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক মোহনা টিভির সাংবাদিক আব্দুল আহাদ বাবু, কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান, ইনকিলাব পত্রিকার সাংবাদিক আনিসুর রহমান স্বপন, মানব কন্ঠ পত্রিকার সাংবাদিক রুহুল আমিন, একাত্তর টিভির সাংবাদিক রাসেল হোসেন,  গ্লোবাল টেলিভিশন ও বাংলা বাজার পত্রিকার সাংবাদিক নাজমুল হাসান,  জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ওবায়দুর রহমান আলালসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ভোরের আকাশ/এনউব

ঢাকা জেলা পরিষদ

শেয়ার করুন: