শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার উন্নয়নে গতি আনতে তৎপর কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা “খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন” প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে জোরালো তৎপরতা শুরু করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার (১১ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তিনি প্রকল্পটির সংশোধিত ডিপিপি আগামী একনেক সভায় উত্থাপন ও অনুমোদনের জন্য বিশেষ অনুরোধ জানান।

সাক্ষাৎকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ ঝুলে থাকায় নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। গুরুত্বপূর্ণ এ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ না হলে নগরীর যানজট, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

জানা গেছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নির্মাণাধীন এ সড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে তৃতীয় বারের মতো সংশোধিত আরডিপিপি প্রস্তুত করে অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বর্তমানে এটি একনেক সভায় উপস্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

কাউখালীতে জেলের লাশ উদ্ধার

এর আগেও প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রকল্পটিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত একনেক সভার এজেন্ডাভুক্ত ও অনুমোদনের দাবিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি বরাবর আধা-সরকারি পত্র প্রেরণ করেছিলেন।

নগরবাসীর প্রত্যাশা, বহু প্রতীক্ষিত এ সড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হলে খুলনার যোগাযোগ ব্যবস্থা যেমন আধুনিক হবে, তেমনি শিল্প, ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি ফিরে আসবে।

ভোরের আকাশ/নি

খুলনা

শেয়ার করুন: