শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

দিনাজপুর সীমান্তে নজরদারি জোরদারে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুর সেক্টরের অধীনস্থ  ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলবাড়ী বিজিবি-২৯ এর অধীন সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমান্ত অপরাধ দমনে কার্যক্রম শুরু করা হয়েছে। বিজিবি দায়িত্বপূর্ণ জেলার সদর, ফুলবাড়ী, বিরামপুর,ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেয়া হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা  কার্যক্রম জোরদার করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন

নবান্নকে ঘিরে মহাস্থানে ঐতিহ্যবাহী মাছের মেলা

এ বিষয়ে ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ‘লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: