শিরোনাম
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে চারা রোপণের কর্মসূচি শুরু

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে চারা রোপণের কর্মসূচি শুরু
বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে চারা রোপণের কর্মসূচি শুরু

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় এক হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু করেছে প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ খোকন পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

কর্মসূচির উদ্বোধন করে আতিকুর রহমান রুমন ও প্রধান অতিথি এম. আর. ইসলাম স্বাধীন পৃথকভাবে জয়তুন ও হরতকি গাছের চারা রোপণ করেন। পরে সংস্থার সদস্যরা অর্জুন, বহেরা ও দেবদারু গাছের চারা রোপণের মধ্য দিয়ে এক হাজার চারা রোপণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মো. রাশেদুজ্জামান পিয়াস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব।

সংস্থার সভাপতি মো. ইসমাইল হোসেন রাজন বলেন, দেশ গঠনের দায়িত্ব শুধু সরকার বা রাষ্ট্রের নয়, প্রত্যেক নাগরিকের। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। এ ছাড়া সংস্থার সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ মো. নাজমুল হোসেন, নির্বাহী সদস্য মোছা. রেজওয়ানা ও শংকর কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিবন্ধী সেবা সংস্থা। সংস্থাটি প্রতিবন্ধীদের সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, নারী ও শিশু সুরক্ষা, কৃষি উন্নয়ন, বৃক্ষরোপণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

ভোরের আকাশ/রই

 


 

শেয়ার করুন: