বাংলা একাডেমির মঞ্চে জুলাই আন্দোলনের চেতনায় কবিতা পাঠ

‘জুলাই গণ-অভ্যুত্থান’ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে স্বরচিত কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কবিতা পাঠ করেছেন কবি নাজমুল হুদা মজনু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় ৯০ জন কবি জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
অনুষ্ঠানে কবি নাজমুল হুদা মজনু জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে উপজীব্য করে রচিত স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তাঁর কবিতা উপস্থিত কবি, সাহিত্যপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এ সময় কবি আবদুল হাই শিকদার, কবি মোহন রায়হানসহ নবীন ও প্রবীণ অনেক কবি উপস্থিত ছিলেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
ভোরের আকাশ/এনএ