শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিনামূল্যে মিলবে সেবা

মহাখালীতে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহাখালীতে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার
মহাখালীতে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার

ডিএনসিসির মুখপাত্র ফারজানা ববি জানিয়েছে চলমান তাপপ্রবাহে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হবে।

রোববার (১১ মে) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে দেয়া হবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।

এদিকে চলমান তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় মসজিদ কমিটির মাধ্যমে আজ বেলা ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

ভোরের আকাশ

শেয়ার করুন: