শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হলো হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হলো হেমাটোলজি  ও ব্লাড ক্যান্সার সেন্টার
ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হলো হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার

ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিষয়ক সেবা দিতে ইনসাফ বারাকাহ হাসপাতাল চালু করলো হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মগবাজার সংলগ্ন ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হয়েছে 'হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার' সেন্টার।  প্রধান অতিথি হিসেবে এ সেন্টারটির উদ্বোধন করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ হাসপাতাল সহানুভূতির সাথে রোগীদের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এ সেন্টারটির যাত্রা শুরু করে।  ব্লাড ক্যান্সার ও রক্তরোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রায় সব ধরনের সেবা পাবেন।  

তারা বলেন, আগামীকাল বুধবার বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসকে সামনে রেখে চিকিৎসক, বিশিষ্টজন ও সাংবাদিকদের নিয়ে একটি মত বিনিময় সভারও আয়োজন করা হয়।  ইনসাফ বারাকাহ হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।  

আরো উপস্থিত জাতীয় ক্যান্সার হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসর ডা.বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম, ডা. আরিফ উর রহমান, ডা. রিফাত জিয়া হোসেন, ডা. তাসনিম হোসাইন এবং হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন প্রমুখ।  অনুষ্ঠানটি স্পান্সার করেছেন হেলথকেয়ার লিমিটেড।   

প্রধান অতিথি অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, শুরুতে শনাক্ত হলে ব্লাড ক্যান্সার থেকেও আরোগ্য লাভ করা যায়।  শিশুদের ব্লাড ক্যান্সার (এএলএল) ৮০ শতাংশ পর্যন্ত আরোগ্য লাভ করে, প্রয়োজন যথাযথ চিকিৎসা ও সেবা। বাংলাদেশে ক্রমাগতভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।  

তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে এখনকার চেয়ে দ্বিগুণ মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।  ক্যান্সারকে থামাতে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে।  রোগ নির্ণয় করতে হবে।  শুরুতে ধরা পড়লে ক্যান্সার এর চিকিৎসা সম্ভব।

ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালে দেশের বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞরা (হেমাটোলজিস্ট) চিকিৎসা ও পরামর্শ দেবেন।  একই সাথে এই হাসপাতালে রক্ত রোগ সম্পর্কিত নানা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে।  উল্লেখ্য, মুনাফা নয়, সেবাই প্রথম এই শ্লোগানকে প্রাধান্য দিয়ে ইনসাফ বারাকাহ হাসপাতাল প্রতিষ্ঠিত।  এই লক্ষ্যে ধরনের পরীক্ষা-নিরীক্ষায় এখানে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।


ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: