শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরিয়ডের সময় ব্যায়াম করলে যেসব উপকার হয়

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরিয়ডের সময় ব্যায়াম করলে যেসব উপকার হয়
পিরিয়ডের সময় ব্যায়াম করলে যেসব উপকার হয়

পিরিয়ড বা ঋতুস্রাব নারীদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও অনেকের জন্য তা হয়ে দাঁড়ায় কষ্টদায়ক অভিজ্ঞতা। তলপেটে ক্র্যাম্প, মাথাব্যথা, খিটখিটে মেজাজ, ক্লান্তি, পেট ফাঁপা—এ রকম নানা সমস্যায় অনেক নারী ভোগেন। তবে পিরিয়ড চলাকালীন সময়েও ব্যায়াম করা গেলে এই উপসর্গগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক, পিরিয়ডের সময় ব্যায়াম করলে কী কী উপকার পাওয়া যায়—

ব্যথা উপশম করে
পিরিয়ডের সময় অনেকেরই তলপেট ও উরুতে টান বা ব্যথা হয়। নিয়মিত ব্যায়াম করলে এমন ক্র্যাম্প অনেকটাই কমে আসে। ছোট পরিসরের কিছু গবেষণায় দেখা গেছে, হালকা অ্যারোবিক বা স্ট্রেচিং ব্যায়াম এই সময়ের ব্যথা কমাতে সহায়ক।

মেজাজ ভালো রাখে
পিরিয়ডের সময় মেজাজ ওঠানামা করাটা খুবই স্বাভাবিক। কিন্তু নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে ও মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ৩ দিন মাত্র ২০-৩০ মিনিটের ব্যায়ামই মানসিক চাপ অনেকটাই হ্রাস করতে পারে।

পেট ফাঁপা কমায়
সাইকেল চালানো বা নাচের মতো হালকা অ্যারোবিক ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং অ্যালডোস্টেরন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে, যার ফলে কমে পেট ফাঁপা ও গ্যাস্ট্রিকের সমস্যা।

ঘুমের মান উন্নত করে
পিরিয়ড চলাকালীন সময়ে ঘুমে ব্যাঘাত ঘটে অনেক নারীর। ব্যায়াম করলে মস্তিষ্কে ভালো লাগার হরমোন নিঃসরণ হয়, যা ঘুমের মান ভালো করতে সাহায্য করে এবং ব্যথাও কমায়।

শক্তি বাড়ায়
পিরিয়ডের সময় ক্লান্তি ও শক্তির ঘাটতি স্বাভাবিক হলেও হালকা ব্যায়াম শরীরে রক্ত চলাচল বাড়িয়ে ও মন ভালো করে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

উপসংহার: পিরিয়ড চলাকালীন ব্যায়াম বন্ধ না রেখে বরং হালকা কিছু শরীরচর্চা চালিয়ে গেলে উপকারই মিলবে বেশি। একান্ত অসুস্থ বা জটিলতা না থাকলে নিয়মিত ব্যায়ামই হতে পারে পিরিয়ডকালীন স্বস্তির চাবিকাঠি। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতেও ভুলবেন না।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: