শিরোনাম
এবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকা

বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ‘এসজেডএমসি ডে ২০২৬’

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (এসজেডএমসি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এসজেডএমসি ডে ২০২৬’। আগামীকাল ৫ নভেম্বর বিকেল ৩টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক এবং বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার। এতে সভাপতিত্ব করবেন এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

আরও পড়ুন

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কলেজের ঐতিহ্য, গৌরব ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিবিজড়িত সম্পর্ককে নতুন করে তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মু. জহুরুল হকের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট অতিথিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: