শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডায়াবেটিসে মুড়ি না চিড়া—কোনটি বেশি উপকারী?

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডায়াবেটিসে মুড়ি না চিড়া—কোনটি বেশি উপকারী?
ডায়াবেটিসে মুড়ি না চিড়া—কোনটি বেশি উপকারী?

ডায়াবেটিস ধরা পড়ার পর খাওয়াদাওয়ার তালিকায় এসে যায় একগুচ্ছ নিষেধাজ্ঞা। মিষ্টি জাতীয় খাবার তো বাদ যাবেই, সেই সঙ্গে ভাত, আলু, এমনকি কিছু কিছু ফলও পড়ে যায় সীমিত তালিকায়। এ অবস্থায় হালকা খাবার হিসেবে অনেকেই মুড়ি বা চিড়া খাওয়ার পরামর্শ দেন। তবে প্রশ্ন থেকে যায়—ডায়াবেটিক রোগীদের জন্য এই দুটির মধ্যে কোনটি বেশি নিরাপদ ও উপকারী?

বিশেষজ্ঞদের মতে, উত্তরটা চিড়ার দিকেই ঝুঁকে। কারণ চিড়ার গ্লাইসেমিক ইনডেক্স (GI) সাধারণত ৩০ থেকে ৬০-এর মধ্যে, অর্থাৎ এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে। অন্যদিকে, মুড়ির GI অনেকটাই বেশি—প্রায় ৭০ থেকে ৮০। তাই বেশি পরিমাণে মুড়ি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

চিড়ার আরও কিছু উপকারিতা তুলে ধরেছেন পুষ্টিবিদরা—

এটি সহজপাচ্য ও ফাইবারসমৃদ্ধ, ফলে দীর্ঘক্ষণ পেট ভরতি থাকে।

চিড়া কম প্রক্রিয়াজাত, তাই এর পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণ্ন থাকে।

এতে রয়েছে আয়রন ও ভিটামিন বি, যা শরীরের জন্য উপকারী।

চিড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে।


তবে এই উপকারিতা পেতে হলে চিড়ার প্রস্তুত প্রণালীও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা জানান, ভাজা, ঘি বা চিনি মিশিয়ে চিড়া খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই সেদিকে সচেতন থাকা জরুরি।

সংক্ষেপে বলা যায়, ডায়াবেটিসে মুড়ির চেয়ে চিড়াই বেশি নিরাপদ এবং উপকারী হালকা খাবার। তবে অবশ্যই তা খেতে হবে পরিমিতভাবে ও স্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভোরের আকাশ।। হ, র 

শেয়ার করুন: