মাথায় আঘাত হলে কী করবেন: প্রয়োজনীয় সতর্কতা ও করণীয়

মাথায় হঠাৎ আঘাত যে কোনো সময় ঘটতে পারে—খেলাধুলা, সিঁড়ি থেকে পড়ে, সড়কে দুর্ঘটনায় বা ঘর-বাড়িতে ধাক্কা খেয়ে। অনেক সময় আঘাত সামান্য মনে হলেও ভেতরে গুরুতর ক্ষতি হতে পারে। মাথার চামড়া কেটে যাওয়া, খুলিতে ধাক্কা লাগা বা মস্তিষ্কে ঝাঁকুনি (কনকাশন/ট্রমাটিক ব্রেইন ইনজুরি) ঘটতে পারে।
প্রাথমিক করণীয়:
১. আঘাতের জায়গা পরীক্ষা করুন এবং গুরুতরতার মাত্রা বোঝার চেষ্টা করুন।
২. ছোট কাটা হলে পরিষ্কার গজ বা কাপড় দিয়ে চাপ দিয়ে রক্ত বন্ধ করুন। ভিজে গেলে নতুন গজ চাপুন।
৩. যদি নিচের উপসর্গ দেখা দেয়, দ্রুত হাসপাতালে যান:
মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া
চোখে ঝাপসা বা দুর্বল লাগা
রক্তপাত বন্ধ না হওয়া
যেসব কাজ থেকে বিরত থাকবেন:
মদপান, খেলাধুলা বা কসরত
গাড়ি চালানো
ভারী কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া
মোবাইল, টিভি বা কম্পিউটার স্ক্রিন ব্যবহার
মাথায় কনকাশনের সম্ভাব্য লক্ষণ:
বিভ্রান্তি, মনোযোগে সমস্যা
মাথাব্যথা ও স্মৃতি হারানো
ভারসাম্যহীনতা, ঘুমের সমস্যা
কথা জড়ানো, বমি বা বমি বমি ভাব
চোখে ঝাপসা বা কানে বাজা
আলো ও শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা
কারণ চিকিৎসা জরুরি:
মাথায় আঘাতের ক্ষেত্রে বাইরের চেহারা দেখে সব বোঝা সম্ভব নয়। অনেক সময় সিটি স্ক্যান বা এক্সরে প্রয়োজন হয়, যাতে ভেতরের ফাটল বা ইনজুরি সনাক্ত করা যায়। তাই তড়িৎ হাসপাতালে যাওয়া বা ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
সতর্কতা:
আঘাতের প্রথম ২৪ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় বিশ্রাম নিন, একজন সচেতন ব্যক্তি পাশে রাখুন এবং পরিস্থিতি খেয়াল রাখুন। ঘন ঘন বমি, অজ্ঞানতা, বেড়ে যাওয়া ব্যথা বা আচরণের অস্বাভাবিকতা হলে অবিলম্বে হাসপাতালে যান।
নিরাপত্তা ও দ্রুত সুস্থতার জন্য সতর্ক থাকুন, অবহেলা নয়।
সূত্র: দ্য আর্জেন্সি রুম
ভোরের আকাশ//হ.র