শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৬ শিশুর মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে বায়ুবাহিত রোগ হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) রোগটির উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত শনাক্ত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১১৪ জনের মৃত্যু হলো।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮৭ জন। এছাড়া ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৬৪৭৬ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী। আর ছাড়পত্র পেয়েছে মোট ২ হাজার ৬৫৪ জন।

এর বাইরে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ১৬ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও ৯৮ জন।

ভোরের আকাশ/এসএইচ

হাম

শেয়ার করুন: