শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

অ্যান্টিবায়োটিক বিক্রিতে নতুন নির্দেশনা দিল ঔষধ প্রশাসন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত বিক্রি ও ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এখন থেকে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি বা বিতরণ করতে পারবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত ‘অ্যান্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে’ এসব নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা মোতাবেক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ‘ওভার দ্য কাউন্টার’ (ওটিসি) পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না। এছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করার পাশাপাশি ক্রেতাকে স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো প্রদান করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সব ধরনের অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং লাল লেবেল সম্বলিত মোড়কে উপস্থাপন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। রোগীরা যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করেন, সে বিষয়েও ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বা রেজিস্টার সংরক্ষণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী সাধারণ জনগণের প্রতিও বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন থেকে বিরত থাকতে হবে। ওষুধ কেনার সময় অবশ্যই মোড়কে উল্লিখিত মেয়াদ দেখে নিতে হবে এবং বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

সিডনিতে অস্ট্রেলিয়ান ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

এছাড়া সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, পূর্ণ কোর্স ব্যবহার না করলে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (রেজিস্ট্যান্ট) হয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/জেআ

চিকিৎসকফার্মেসি

শেয়ার করুন: