বর্ষায় সুস্থ থাকতে আজই বাদ দিন এই ৬ খাবার

বর্ষাকালে টানাবৃষ্টি আর আর্দ্র আবহাওয়ায় বাড়ে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ। এসময় অসাবধানতাবশত কিছু খাবার খেলে দেখাদিতেপারে ফুড পয়জনিং, ডায়রিয়া, পেটেরসংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি। তাই সুস্থ থাকতে বর্ষার দিনে কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যেসব খাবার এড়িয়ে চলবেন—
শাকজাতীয় সবজি
শাকে প্রচুর ভিটামিন ও ফাইবার থাকলেওবর্ষায় পাতার ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই ভালোভাবে পরিষ্কারনা করে শাক খাওয়াউচিত নয়।
ফুলকপি, বাঁধাকপি ও ব্রকোলি
আর্দ্র আবহাওয়ায় এসব সবজিতে সহজেইজীবাণু জন্মাতে পারে। ঠিকমতো পরিষ্কার না করলে ফুডপয়জনিংয়ের ঝুঁকি বাড়ে।
মাটির নিচের সবজি
গাজর, মুলো ও বিটরুটেরমতো মাটির নিচে জন্মানো সবজিবর্ষায় দ্রুত দূষিত হতে পারে। তাইএ সময় এগুলো খাওয়ারআগে বাড়তি সতর্কতা প্রয়োজন।
মাশরুম
বৃষ্টির মৌসুমে আর্দ্রতার কারণে মাশরুমে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে। ফলে এটি খেলেপেটের সমস্যা দেখা দিতে পারে।
অঙ্কুরিত ছোলা ও মুগ ডাল
অঙ্কুরিত শস্যে আর্দ্র পরিবেশে ই-কোলাই ওস্যালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়াজন্মানোর ঝুঁকি থাকে। তাই বর্ষায় এগুলোএড়িয়ে চলাই ভালো।
মটরশুঁটি ও ভুট্টা
এসব খাবার সহজেই আর্দ্রতা ধরে রাখে। ফলেব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা বেড়ে যায়। খেতেহলে ভালোভাবে ধুয়ে ও রান্নাকরে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে শুধুখাবারের তালিকাই নয়, খাবার পরিষ্কারকরা, ভালোভাবে রান্না করা এবং স্বাস্থ্যবিধিমেনে খাওয়ার দিকেও সমান গুরুত্ব দিতেহবে। এতে পানিবাহিত ওখাদ্যবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
ভোরের আকাশ/এনএ