শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনি থাইরয়েড রোগী?

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কীভাবে বুঝবেন আপনি থাইরয়েড রোগী?
কীভাবে বুঝবেন আপনি থাইরয়েড রোগী?

বর্তমানে থাইরয়েড সমস্যা ঘরে ঘরে পরিচিত এক শারীরিক জটিলতা। তরুণ-তরুণী থেকে শুরু করে শিশু-কিশোররাও হরমোনজনিত এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আয়োডিনের অভাব, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা অন্যান্য শারীরিক কারণেও থাইরয়েড দেখা দিতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে মূলত দুই ধরনের থাইরয়েড সমস্যা আছে— হাইপারথাইরয়ডিজম (হরমোন বেশি) ও হাইপোথাইরয়ডিজম (হরমোন কম)। এদের কিছু সাধারণ উপসর্গ আছে, যেগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে বোঝা যেতে পারে আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা।

উপসর্গগুলো হলো:
১. গলা ফুলে যাওয়া বা নিচের দিকে ঝুলে পড়া  
২. অতিরিক্ত গরম লাগা, হাত-পা ঘেমে যাওয়া  
৩. খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাওয়া  
৪. ঘন ঘন পায়খানা হওয়া  
৫. ক্লান্তি ও অবসাদগ্রস্ততা  
৬. চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা  
৭. ওজন বাড়া বা কমা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া  
৮. বন্ধ্যত্ব বা গর্ভপাতের ঝুঁকি  
৯. দীর্ঘমেয়াদি বিষণ্নতা  
১০. ক্লান্তিবোধ, পেশিতে ব্যথা, চোখে সমস্যা  

উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষা (TSH, T3, T4) করে নিশ্চিত হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা নিলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: