স্বাস্থ্য অধিদপ্তরে দুই নতুন অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ

স্বাস্থ্যসেবায় কাঠামোগত পরিবর্তন এনেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করে দুইজন অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সহকারী সচিব এম কে হাসান জাহিদ।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরী অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে এবং অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক করা হয়েছে। একইসঙ্গে ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোরের আকাশ//হ.র