চশমা পরায় নাকের পাশে গাঢ় দাগ? জেনে নিন সহজ সমাধান

দৃষ্টিশক্তির সমস্যায় চিকিৎসকেরা চশমা পরার পরামর্শ দেন। তবে নিয়মিত চশমা পরলে নাকের দুই পাশে মোটা ও গাঢ় দাগ পড়ে যায়। এতে চেহারার সৌন্দর্যও অনেকটা ম্লান হয়ে যায়। চিন্তার কিছু নেই—কিছু ঘরোয়া টোটকা কাজে লাগালেই সহজে মিলবে সমাধান।
আজকাল ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল স্ক্রিনে দীর্ঘ সময় কাটানোর ফলে চশমার ব্যবহার বেড়ে গেছে। এর সঙ্গে বেড়েছে নাকের দুই পাশে এই বিরক্তিকর দাগ। তবে প্রাকৃতিক উপাদান দিয়েই সহজে দাগ কমানো সম্ভব।
দাগ দূর করার ঘরোয়া টিপস
শসা
শসার রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। নাকের পাশে শসার রস নিয়মিত লাগালে দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাবে।
আলু
আলুর রস ত্বকের কালো দাগ কমাতে কার্যকর। ছোট টুকরো আলু থেঁতো করে রস বের করে দাগের স্থানে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল
টাটকা অ্যালোভেরা জেল দাগ হালকা করার পাশাপাশি ত্বক মসৃণ করে। প্রতিদিন লাগালে ভালো ফল পাবেন।
কাঠবাদামের তেল
নিয়মিত কাঠবাদামের তেল দাগ হালকা করতে সাহায্য করে। প্রতি রাতে ঘুমানোর আগে নাকে হালকা করে ম্যাসাজ করুন।
মধু
প্রাকৃতিকভাবে দাগ কমাতে মধু দারুণ কার্যকর। নাকের দাগের জায়গায় মধু লাগালে ধীরে ধীরে দাগ হালকা হয়ে আসবে।
নিয়মিত যত্ন নিলে চশমার কারণে হওয়া এই দাগ সহজেই কমিয়ে আনা সম্ভব। তবে দাগ যদি অনেক গাঢ় হয় বা দীর্ঘদিনেও না সারে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
ভোরের আকাশ/হ.র