শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ক্যালসিয়াম সেবনে হতে পারে শরীরে বিভিন্ন সমস্যা!

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অতিরিক্ত ক্যালসিয়াম সেবনে হতে পারে শরীরে বিভিন্ন সমস্যা!
অতিরিক্ত ক্যালসিয়াম সেবনে হতে পারে শরীরে বিভিন্ন সমস্যা!

ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করার পাশাপাশি পেশি ও স্নায়ুর সঠিক কার্যকারিতার জন্য অত্যাবশ্যক। তবে চিকিৎসকদের সতর্কবার্তা, প্রয়োজনের চেয়ে বেশি ক্যালসিয়াম গ্রহণ করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছামতো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কিডনি স্টোন এবং কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত ক্যালসিয়াম পেশির সংকোচনে বাধা সৃষ্টি করে, যা বিভিন্ন স্থানে ব্যথার কারণ হয়।

অনেকেই মনে করেন ক্যালসিয়াম সেবনে মানসিক অবসাদ বা উদ্বেগ কমে, কিন্তু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে এসব সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে হার্টের ওষুধ কিংবা আয়রন ট্যাবলেটের সঙ্গে সাপ্লিমেন্ট নেওয়া হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, যা মাথা ঘোরা, বমি ভাব এবং হৃৎস্পন্দনের অতিরিক্ততার মতো উপসর্গ সৃষ্টি করতে পারে।

অতিরিক্ত ক্যালসিয়ামের আরেকটি বিরূপ প্রভাব হলো কোষ্ঠকাঠিন্য। তাই যাদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রামত ক্যালসিয়াম গ্রহণ ও নিয়মিত শরীরের ক্যালসিয়াম মাত্রা পরীক্ষা করাই সুস্থ থাকার চাবিকাঠি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত ক্যালসিয়ামের ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: