শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবধান! কিছু ভিটামিন ও ওষুধ একসঙ্গে খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবধান! কিছু ভিটামিন ও ওষুধ একসঙ্গে খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
সাবধান! কিছু ভিটামিন ও ওষুধ একসঙ্গে খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সাপ্লিমেন্ট এখন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন—সব সময় ভিটামিন খাওয়া উপকারী নাও হতে পারে, বরং কিছু ওষুধের সঙ্গে একসঙ্গে গ্রহণ করলে তা ডেকে আনতে পারে মারাত্মক শারীরিক জটিলতা।

বিশেষজ্ঞদের মতে, কিছু ভিটামিন ও ওষুধ একসঙ্গে গ্রহণ করলে শরীরে রসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। কখনো ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, আবার কখনো দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া।

দিল্লির জিটিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অজিত জৈন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন:

যেসব মিশ্রণ বিপজ্জনক:
রক্ত পাতলাকারী ওষুধ + ভিটামিন কে:
ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অন্যদিকে রক্ত পাতলাকারী ওষুধ রক্ত তরল রাখে। একসঙ্গে গ্রহণে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে।

অ্যান্টিবায়োটিক + আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট:
আয়রন ও ক্যালসিয়াম শরীরে অ্যান্টিবায়োটিকের শোষণ ব্যাহত করে, যার ফলে সংক্রমণ পুরোপুরি সেরে ওঠে না।

ডায়াবেটিসের ওষুধ + ভিটামিন বি৩ (নিয়াসিন):
ভিটামিন বি৩ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটায়।

অ্যান্টাসিড + আয়রন সাপ্লিমেন্ট:
অ্যান্টাসিড শরীরের আয়রন শোষণ কমিয়ে দেয়, ফলে রক্তাল্পতা বা দুর্বলতা দেখা দিতে পারে।

করণীয় কী?
ওষুধ ও সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ওষুধ ও ভিটামিন গ্রহণের মধ্যে কমপক্ষে ২ ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিয়মিত রক্ত পরীক্ষা করে শরীরের অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করাই নিরাপদ।

স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অপ্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ থেকে বিরত থাকাই শ্রেয়—জানুন, বুঝুন, তারপর গ্রহণ করুন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: