শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি হামিদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করেছে সরকার।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নবনিযুক্ত সভাপতিকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল পুরান ঢাকাসহ আশপাশের এলাকার লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটির গুরুত্ব অপরিসীম।

হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো, অবকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব। মানুষের প্রত্যাশা পূরণে হাসপাতালটিকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য।

আরও পড়ুন

কক্সবাজারে মাদক ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসাসেবা যেন আরও সহজ, মানসম্মত ও সবার জন্য নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এম

 

মিটফোর্ড হাসপাতাল

শেয়ার করুন: