শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩০ জনে।

আরও পড়ুন

ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে দুজন ভর্তি হয়েছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: