শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মৃত্যুর ফলে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে, যার মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, খুলনা বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৪৮ জন, বরিশাল বিভাগে  ১৮২ জন  এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩৩ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট এক লাখ ২৬ হাজার ৭১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয় হাজার ২৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: