হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৩৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ১,৩৩৯ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জনের শরীরে সন্দেহজনক বা নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
ভোরের আকাশ/আ.র