শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহির আহ্বান
স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহির আহ্বান

বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম, কমিশন বাণিজ্য ও অব্যবস্থাপনা বন্ধে কার্যকর জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। 

শুধু ব্যক্তির অসদাচরণ নয়, বরং দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো ও তদারকির অভাবই স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম কারণ বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ২০২৫-২০২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরা হয়। 

‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শীর্ষক প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা ও প্রশাসনিক দুর্বলতার চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটি ১৯৯ পৃষ্ঠার এবং এতে ১১টি অধ্যায় রয়েছে। ১৭ জন গবেষকের লেখা এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সুইডেনের দুই গবেষক।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল জবাবদিহি, ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সংঘাত, অনিয়মিত তদারকি, স্বচ্ছতার অভাব এবং অপকর্মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি দায়ী। এসব সমস্যা সমাধানে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠা করতে হবে।

গবেষণায় স্বাস্থ্যসেবার বিভিন্ন অনিয়মের পাশাপাশি রোগীর রেফারেল ব্যবস্থা, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন বাণিজ্য এবং চিকিৎসায় অবহেলার বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর ক্ষেত্রে চিকিৎসকদের পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে স্বাধীন যাচাই ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এ ছাড়া ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত চিকিৎসায় অবহেলার ১৭২টি অভিযোগের তথ্য তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কমিশনভিত্তিক রেফারেল নিষিদ্ধ করা, চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা, চিকিৎসায় অবহেলার ঘটনায় ক্ষতিপূরণের বিধানসহ স্পষ্ট আইন প্রণয়ন, হাসপাতালের প্রতিটি ঘটনার প্রতিবেদন ও মৃত্যুর পর্যালোচনা বাধ্যতামূলক করা এবং যোগ্যতাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মুস্তাক রেজা চৌধুরী। প্রতিবেদনের ওপর আলোচনা ও উপস্থাপনা করেন ড. শমস এল আরিফিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা পরিষদের সদস্য ড. হালিদা হানুম আখতার। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হলে দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: