বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালের ন্যাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ন্যাব) শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ন্যাবের সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল শাখা কমিটি স্বেচ্ছাচারী ও একনায়কতন্ত্র, সাংগঠনিক বিরোধী কাজ করার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তিনি আরো বলেন, উক্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ভোরের আকাশ/ এনউব