বিশেষ

বেসরকারি তিন মেডিকেলর নবায়ন অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন করেছে। কলেজগুলো হলো— যশোরের আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ এবং ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ।

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ অনুমোদন নবায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ঘাটতিগুলো আবশ্যিকভাবে পূরণ করে তার প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিলের শর্তে মেডিকেল কলেজগুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নবায়ন করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বেসরকারি তিন মেডিকেলর নবায়ন অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয় | স্বাস্থ্য কথা