স্বাস্থ্য প্রশাসন

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২১৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন।

হাম সন্দেহে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।

ভোরের আকাশ/সু.পা

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ