স্বাস্থ্য সেবা

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে চলতি বছরে ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হলো। আর নতুন করে এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়, একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৫৬ জন।

ভোরের আকাশ/আ.র