স্বাস্থ্য সেবা

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৩৪২ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাণঘাতী এই রোগে ঢাকায় দুই, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। গত মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে ১০৪ জন এবং উগসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন মারা গেছেন।

এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন। হামের উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৪ লাখ ৫৫১ জনের মধ্যে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।

ভোরের আকাশ/আ.র

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু | স্বাস্থ্য কথা