হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, এই সময়ে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।
একই সময়ে দেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশুর শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১৪ হাজার ৩৮৫ শিশুকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এর পরেই অবস্থান রাজশাহী বিভাগের।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর টিকাদান ও সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
ভোরের আকাশ/নি



