স্বাস্থ্য প্রশাসন

হাসপাতাল-ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ছাড়া স্বাস্থ্যসেবা অসম্পূর্ণ: মো. আজিবুর রহমান

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান। ছবি: সংগৃহীত

প্রতি বছরের ন্যায় আজ ৭ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’। ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের মাধ্যমে এ দিবসের সূচনা হয়। পরবর্তীতে দিনটিকে বৈশ্বিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে পালন করা হয়ে আসছে। এই গুরুত্বপূর্ণ দিবসে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (বিপিএফ) দেশের সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী, নীতিনির্ধারক এবং সাধারণ জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম মনে করে, একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্টের উপস্থিতি অপরিহার্য। দক্ষ ফার্মাসিস্ট ছাড়া নিরাপদ ও মানসম্মত ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স এবং ফার্মাসিস্টদের সমন্বিত কাজ অত্যন্ত জরুরি।

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান বলেন, সরকারি হাসপাতালসহ দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্টের যথাযথ অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি। হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ছাড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা কখনোই পরিপূর্ণ হতে পারে না। রোগীর নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান প্রেক্ষাপটে, দেশের হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ ও তাদের কার্যকর অন্তর্ভুক্তি সময়ের দাবি। এতে রোগীর সুরক্ষা বৃদ্ধি পাবে, ওষুধের অপব্যবহার কমবে এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম দেশের স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের যথাযথ মূল্যায়ন ও অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছে।

হাসপাতাল-ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ছাড়া স্বাস্থ্যসেবা অসম্পূর্ণ: মো. আজিবুর রহমান | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ