স্বাস্থ্য প্রশাসন

অব্যাহতি নিয়েছেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) পদ থেকে অব্যাহতি নিয়েছেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তার আবেদনের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যেখানে উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অধ্যাপক শাহিনুল আলম গত ৬ এপ্রিল পদত্যাগের জন্য আবেদন করেছিলেন, যা মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অনুমোদন করেছেন।

জানা যায়, ২০২৪ সালের ১০ জুলাই তিনি তৎকালীন বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। একই বছরের ১ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে নিয়োগ পান এবং ডিসেম্বর মাসে ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

অধ্যাপক ডা. শাহিনুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

অব্যাহতি নিয়েছেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ