রংপুর মেডিকেলের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হলেন ডা. জহুরুল হক

ছবি: সংগৃহীত
রংপুর মেডিকেল কলেজের (রমেক) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে ডা. মো. জহুরুল হককে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়নপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজে ‘মুভ আউট’ সম্পন্ন করে নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ করতে হবে। পাশাপাশি যোগদানের পর পিডিএস হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইলে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা



