শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

মুনাফায় নতুন রেকর্ড গড়ল কেরুর ডিস্টিলারি বিভাগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর মধ্যে অন্যতম কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগে উল্লেখযোগ্য মুনাফা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বিভাগ থেকে প্রতিষ্ঠানটি নিট মুনাফা অর্জন করেছে ২২৩ কোটি ৭৯ লাখ টাকা। বিশ্বজুড়েও সুনাম রয়েছে কেরুর এই সহযোগী প্রতিষ্ঠানটির।

চিনি শিল্পে লোকসান গুনলেও ডিষ্ট্রিলারীর আয়ের উপর দাঁড়িয়ে আছে কেরু চিনি মিল। চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভের পরিমাণ আরো বাড়তে বলে আশা করছেন মিল কর্তৃপক্ষ।

কেরু অ্যান্ড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বাসস’কে বলেন, কেরু অ্যান্ড কোম্পানির ডিষ্ট্রিলারী বিভাগ থেকে ২০২৫-২৬ অর্থ বছরে লাভ হয়েছে প্রায় ২২৪ কোটি টাকা। এই সময়ে সরকারকে রাজস্ব দিয়েছে ১৫৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে নিট লাভ করেছে ১৯০ কোটি টাকা। এর বাইরে সরকারি কোষাগারে ভ্যাট ও ট্যাক্স জমা দিয়েছে ১৪১ কোটি টাকা।

ডিষ্ট্রিলারী ও কারখানা বিভাগের ব্যবস্থাপক রাজিবুল হাসান বলেন, কেরু অ্যান্ড কোম্পানির ডিষ্ট্রিলারী বিভাগ একটি লাভজনক প্রতিষ্ঠান। ২০২৫-২৬ অর্থ বছরে ডিষ্ট্রিলারী ইউনিট থেকে ১৪১ লাখ ৭৭ হাজার প্রুফ লিটার অ্যালকোহল এবং ২ লাখ ৮ হাজার কেস ফরেন লিকার উৎপাদন হয়েছে। এখানে আটটি ব্র্যান্ডের ফরেন লিকার তৈরি করা হয়। এই আটটি ব্র্যান্ডের প্রতিটি ব্র্যান্ডের চারটা করে সাইজ আছে। ১৮০ মিলি যেটাকে আমরা নিপ বলছি, ৩৭৫ মিলি এটাকে পাইনট বলি, ৭৫০ মিলি এটাকে কোয়াড বলি, আর কাঁচের বোতল আছে আমাদের ১ লিটার, এটা আমরা ওয়ান লিটার গ্লাস বোতল প্রিমিয়াম সাইজ বলছি।

তিনি বলেন, কেরু কোম্পানির কান্ট্রি লিকার সারাদেশের ১৩টি সেল সেন্টার থেকে সরবরাহ করা হয়। এগুলো হলো, দিনাজপুরের পারবর্তীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, দর্শনার চুয়াডাঙ্গা, পাবনা ও বগুড়ার শান্তাহার। কান্ট্রি লিকারের তিনটি গ্রেড আছে। শ্রীমঙ্গলে চা শ্রমিকের জন্য আছে ৩০ প্রুফ, অন্যান্য জনগোষ্ঠীর জন্য আছে ৭০ প্রুফ আর শ্রীমঙ্গল ছাড়া সারা দেশব্যাপী এটা ৬০ প্রুফে বিক্রি হচ্ছে। আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে সক্ষম। তবে আমাদের উৎপাদন ক্ষমতা আরও বেশি। বাজারের চাহিদা যদি বৃদ্ধি পায়, আমরা আরও বেশি উৎপাদন করতে পারব। সেক্ষেত্রে কেরু অ্যান্ড কোম্পানির প্রফিট আরও বাড়বে।

আরও পড়ুন

রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে আগুন

কেরু অ্যান্ড কোম্পানির অফিস সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে দৈনিক ১ হাজার টন আখ মাড়াই ও ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনি কল স্থাপন করা হয়। সেসময় ১৬৬ একর জমির উপর চিনি কল, ডিস্ট্রিলারী এবং শ্রমিক কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হয়। একই সাথে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কেরু কম্পাউন্ডে ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১টি হাসপাতাল নির্মাণ করা হয়। এছাড়াও কেরু কম্পাউন্ডের বাইরে ৯টি কৃষি খামার ও ১টি পরীক্ষামূলক খামারসহ ১০টি খামার রয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থ বছরে আবগারি শুল্ক, ভ্যাট ও ট্যাক্স হিসাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১৪১ কোটি ও ২০২৫-২৬ অর্থ বছরে ১৫৮ কোটি টাকা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘২০২৫-২৬ অর্থ বছরে ট্যাক্স, ভ্যাট ও শুল্ক বাদ দিয়েই প্রায় ২২৪ কোটি টাকা লাভ হয়েছে।  কোম্পানির মোট লাভের পরিমাণ আনুমানিক প্রায় ১৬৬ কোটি টাকা। আমরা নিট লাভ বাড়াতে কাজ করছি। তবে এই লাভ অনেকটা নির্ভর করে চাহিদার ওপরে। চাহিদা যদি ভালো থাকে, আগামী অর্থ বছরে এই লাভটা আমরা ধরে রাখতে পারব, ইনশাল্লাহ।’

ভোরের আকাশ/জেআ

অর্থবছররাষ্ট্রায়ত্ত

শেয়ার করুন: