শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন’
‘নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন’

নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, তহবিলটি শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান গভর্নর। চারদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী দিনে “Empowering Innovation Connecting Opportunity” শিরোনামের সেশনে দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।

মূল প্রবন্ধে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় উদ্যোক্তা তানভীর আলী বলেন, বাংলাদেশের তরুণ জনসংখ্যা বিশাল সম্ভাবনার উৎস। দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে স্টার্টআপের চাহিদা বাড়ছে, যদিও এখনো এই খাতে বিনিয়োগ তুলনামূলকভাবে কম।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে সরকারি প্রক্রিয়ার জটিলতা। ট্রেড লাইসেন্স নবায়নসহ অনেক লালফিতার বাধায় ভোগান্তির শিকার হন উদ্যোক্তারা।

বিডার চেয়ারম্যান বলেন, দেশে উদ্ভাবনী শক্তির অভাব নেই, কিন্তু তহবিলের অভাবে অনেক তরুণই তাদের উদ্যোগ শুরু করতে পারেন না। এই সমস্যা সমাধানে এই বিশেষ তহবিল সহায়ক হবে।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা। প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ ব্যাংকউদ্যোক্তাবিনিয়োগবাংলাদেশ

শেয়ার করুন: