শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ডের স্থগিত সভা আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ সভার বিষয়টি জানানো হয়।

নোটিশ অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা মোতাবেক বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে মূলত দুটি বিষয় রাখা হয়েছে-প্রথমত, গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নতুন মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ এবং দ্বিতীয়ত, এ খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা।

বোর্ড সূত্রে জানা গেছে, আজকের সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত থাকবেন। মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে থাকবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। তারও আগে, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় চাইলে বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলমান প্রক্রিয়া শেষে নতুন ঘোষিত মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: