সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভবনে আগুন নিয়ন্ত্রণে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের একটি ফটোকপি দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সুপ্রিম কোর্টের ক্যানটিনে থাকা ফটোকপির মেশিনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথি পুড়েছে কি-না তা প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ভোরের আকাশ/এসএইচ