হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনে আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরেও শেখ হাসিনা যে আপিল করতে পারবেন না, এটি আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনাকে ফেরানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। এটি নিয়ে ইতোমধ্যে সরকার ও চিফ প্রসিকিউটর সবই পরিষ্কার করেছেন।
ভোরের আকাশ/এনএস