শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে কত বোমা বিস্ফোরণ কিংবা কত গাড়িতে হামলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, এমন প্রশ্ন তুলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে হামলার ঘটনা তুলে ধরে তিনি এ প্রশ্ন করেন।

অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেখানে আমরা মাঝেমধ্যে লক্ষ্য করি, সশস্ত্র গোষ্ঠীগুলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের ওপর শুধু হামলাই করে না, পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের উসকানি ও মদদে অনেকে নিহত ও আহত হয়েছেন। এর বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শক্ত পদক্ষেপ প্রয়োজন ছিল, তাৎক্ষণিকভাবে সে ধরনের দৃশ্যমান তৎপরতা সেটি কি ছিল?’

তিনি আরও বলেন, ‘সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি, কোথাও কোথাও সেনা ক্যাম্পে থাকা অস্ত্রের তুলনায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আমাদের সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের হাতে এসব অস্ত্র নেই বলেও বিভিন্ন গণমাধ্যম এবং সেখানকার তথ্যসূত্রে জানতে পারছি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চেয়ে এই সংসদ সদস্য বলেন, ‘সাজেকসহ সেখানকার শিল্পখাত এবং বর্তমান পর্যটনশিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চাই।’

গতকাল সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সবশেষ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, শুধু কয়েকটি নয়, শত শত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাহলে কতজন লোক কিংবা আর কত বোমা, কত গাড়ির ওপর হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘লম্বা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হবে। আমি উত্তর দিতে দাঁড়িয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে। সেই উত্তরটা দিই।’

সাজেকের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সাজেক ভ্যালি-সংক্রান্ত যে উদ্বেগ মাননীয় সদস্য প্রকাশ করেছেন, সেটা আমরাও একইভাবে প্রকাশ করি। প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক ভ্যালিতে বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়, ওইখানকার কিছু দখলদারিত্ব বজায় রাখার জন্য।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে এবং সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছেন। সেখানে পরিস্থিতি স্থিতিশীল। দ্বিতীয় অংশের জবাব আমি ৩০০ বিধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে যখন বক্তব্য দেব, তখন পাবেন।’

উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছে

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে তিনি বলেন, ‘দুয়েকটি ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করার চেষ্টায় সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।’

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: