শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদাকে জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। পেশাগত অসদাচরণের অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। রোববার (৩১ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

জানা যায়, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের ছুটিতে থাকা বিচারপতি মো. আখতারুজ্জামানকে ব্যাখ্যা দিতে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পরে গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।

একই ব্যাখ্যার ওপর ভিত্তি করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধান বিচারপতি এরইমধ্যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।

এর আগে গত ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের ‘দোসর হিসেবে’ কাজ করার অভিযোগ ওঠায় ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। একই সঙ্গে তাদের বেঞ্চ দেয়া স্থগিত করা হয়। এই ১২ জনের মধ্যে ছিলেন বিচারপতি আখতারুজ্জামানও।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

মোহাম্মদ আখতারুজ্জামানবিচারকপদত্যাগখালেদা জিয়া

শেয়ার করুন: