শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

কিয়েভে রাশিয়ার পৃথক হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিয়েভে রাশিয়ার পৃথক হামলায় নিহত ১৫
কিয়েভে রাশিয়ার পৃথক হামলায় নিহত ১৫

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কিয়েভ অঞ্চলের পৃথক তিনটি স্থানে রাশিয়ার হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে।

টেলিগ্রামে তকাচেঙ্কো লিখেছেন, ‘উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরো একজনের লাশ উদ্ধার করেছেন। এর মাধ্যমে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।’

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস এর আগে টেলিগ্রামে জানিয়েছিল, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে।

সংস্থাটি আরো জানায়, উদ্ধারকর্মীরা ১১ জন ব্যক্তিকে খুঁজছেন, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজেদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।

তকাচেঙ্কো জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যাদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশু রয়েছে।

এদিকে কিয়েভের ঠিক দক্ষিণে অবস্থিত ভিশনেভে শহরে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরো তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন স্থানীয় মেয়র ইলিয়া ডিকভ।

সুপারমার্কেটে হামলার প্রসঙ্গে তকাচেঙ্কো বলেন, ‘মানুষ কেবল নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে দোকানে গিয়েছিল। রাশিয়ার হামলার কারণে সাধারণ কেনাকাটার সেই মুহূর্তটিই এক ট্র্যাজেডিতে পরিণত হলো।’

তিনি আরো বলেন, ‘কাছাকাছি বিলা সের্কভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরো একজন নিহত হয়েছেন।’

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: