শিরোনাম
মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলমোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদল

সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে বলেন, আগামী ছয় মাসের জন্য অপারেটর হিসেবে বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারা।

“যথাযথ নিয়মে দরপত্রে অংশগ্রহণ করি। দরপত্রে আমরাই সর্বনিম্ন দর দিয়েছিলাম। পাশাপাশি বন্দরের কার্যক্রমে আমাদের অভিজ্ঞতা আছে। ৪০ বছর ধরে বন্দরের বিভিন্ন কাজে আমরা সম্পৃক্ত। আশা করি সুনাম অক্ষুণ্ন রেখে আমরা কাজ চালিয়ে যেতে পারব।”

সিসিটি পরিচালনায় সব রকমের প্রস্তুতি আছে জানিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, “সব ঠিক থাকলে আজ (সোমবার) রাত ১২টা থেকে দায়িত্ব গ্রহণ করতে পারব ইনশাল্লাহ।”

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে।

চট্টগ্রাম বন্দরের সিসিটি প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে গত ছয় বছর ধরে পরিচালনা করে আসছিল দেশি বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ার টেক। ২ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।

এরপর নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরের তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যেতে বলে বন্দর।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিসিটিতে দীর্ঘ মেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়। ওই প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হওয়ায় ছয় মাসের জন্য সিসিটিতে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়।

সীমিত দরপত্র পদ্ধতিতে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর দরপত্র কেনা ও ১৯ নভেম্বর দরপত্র জমার সময় দেওয়া হয়।

ওই সময়ের মধ্যে দরপত্র জমা দেওয়া চারটি কোম্পানি হল—এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

দরপত্র জমা দিতে মাত্র দুই দিন সময় দেওয়ায় ইচ্ছা থাকার পরও আগ্রহী অন্য অপারেটররা দরপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছিলেন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন—বোটসোয়ার সভাপতি ফজলে একরাম চৌধুরী।

আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

পিপিআর বিধি না মেনে এই টার্মিনালে অপারেটর নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসারে সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) বিধান মেনেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ভোরের আকশ/এনএস

শেয়ার করুন: