শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

বার্ড ফ্লুর কারণে ভারতে হাজারো পাখি নিধনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালাম রাজ্যের দুটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রায় ২৬ হাজার পাখি নিধনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) এসব পাখি নিধনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের আলাপ্পুঝা জেলার দুটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত পাখির মধ্যে কোয়েল, মুরগি ও হাঁস রয়েছে। খামার দুটি থেকে সংগ্রহ করা নমুনা মধ্য ভারতের ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেসে পরীক্ষা করা হয়। পরীক্ষায় বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন

রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন

এদিকে, প্রতিবেশী দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও সতর্কতা বাড়ানো হয়েছে। রাজ্যটির একটি জেলার পোলট্রি খামারে এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ার পর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। সংক্রমণ নিয়ন্ত্রণে সেখানে কয়েক হাজার মুরগিও নিধন করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে জাপানের চিবা অঞ্চলের একটি মুরগির খামারে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো উচ্চ সংক্রামক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিশ্চিত হয়। ওই খামারে প্রায় ৪০ হাজার মুরগি ছিল। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: