শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রত্যেক সংসদ সদস্যকে (এমপি) সর্বোচ্চ ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ভাবছে সরকার।

এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) দুটি পৃথক প্রস্তাব পাঠিয়েছে। একটি পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে, অন্যটি অর্থ বিভাগে।

দুই প্রস্তাব মিলে প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রস্তাবে আটটি বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাঁচ বছরে ১৪ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি এমপির জন্য বছরে বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি টাকা।

এসব প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার ছোট ছোট অবকাঠামো নির্মাণ ও মেরামত করা হবে। সংশ্লিষ্ট বিভাগের সংসদ সদস্যদের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী এসব কাজ বাছাই করা হবে।

অন্যদিকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ চাহিদা উন্নয়ন সহায়তা তহবিল থেকে বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে আরেকটি প্রস্তাব পাঠিয়েছে এলজিডি। এতে প্রতি এমপির জন্য ৫ কোটি টাকা হিসাবে প্রায় দেড় হাজার কোটি টাকা চাওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ১৪ হাজার কোটি টাকার বিভাগভিত্তিক প্রকল্প প্রস্তাবগুলো ইতোমধ্যে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় পর্যালোচনা করা হয়েছে।

প্রস্তাবের কয়েকটি অংশ সংশোধনের জন্য এলজিডিতে ফেরত পাঠানো হয়েছে।

সংশোধিত প্রস্তাব পাওয়ার পর সেগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হবে। ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ধরনের তিনটি প্রকল্প ২০১০ সাল থেকে বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৭ হাজার কোটি টাকা।

শুরুতে প্রতিটি সংসদ সদস্যকে বছরে ৩ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হতো। পরে তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়।

আগের প্রকল্পগুলোতে সারা দেশের জন্য একটি সমন্বিত প্রকল্প নেওয়া হয়েছিল। এবার আটটি প্রশাসনিক বিভাগের জন্য আলাদা আটটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার সড়ক, সেতু, কালভার্ট, গ্রামীণ বাজার ও নদীর ঘাট নির্মাণ বা সংস্কারের অগ্রাধিকার তালিকা দেবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব কাজ বাস্তবায়ন করবে।

এদিকে, বিশেষ বরাদ্দ চেয়ে গত সপ্তাহে অর্থ বিভাগে দুটি চিঠি পাঠিয়েছে এলজিডি।

এর একটি চিঠিতে উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ২৬৪ জন নির্বাচিত সংসদ সদস্যের প্রত্যেকের জন্য ৫ কোটি টাকা হিসাবে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা চাওয়া হয়েছে।

অন্য চিঠিতে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য ১৮০ কোটি টাকা চাওয়া হয়েছে। এ অর্থ সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দুই চিঠিতেই এলজিডি বলেছে, সরাসরি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের ছোট কিন্তু জরুরি নানা সমস্যা ও চাহিদার কথা নির্বাচিত সংসদ সদস্যদের জানাচ্ছেন। সংসদ সদস্যরাও নিয়মিত নিজ নিজ এলাকায় যাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।

কিন্তু সংসদ সদস্যদের হাতে থাকা বিবেচনাধীন বরাদ্দ খুবই সীমিত। ফলে মানুষের এসব তাৎক্ষণিক চাহিদা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

এলজিডি বলেছে, প্রস্তাবিত বিশেষ তহবিলের অর্থ তাৎক্ষণিকভাবে কয়েকটি খাতে ব্যয় করা যাবে। এর মধ্যে রয়েছে শিক্ষার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার।

অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রস্তাব দুটি এখন পর্যালোচনা করা হচ্ছে।

তিনি জানান, অর্থ ছাড়ের জন্য অর্থ বিভাগের সম্মতি প্রয়োজন। তবে বরাদ্দের চূড়ান্ত অনুমোদন দেবে পরিকল্পনা মন্ত্রণালয়।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মাঠপর্যায়ের গবেষণায় দেখা গেছে, সরকারি তহবিলের বরাদ্দ ও ব্যবহার সংসদ সদস্যদের হাতে দিলে উন্নয়ন কার্যক্রম মূলত দলীয় রাজনীতির প্রভাবাধীন হয়ে পড়ে।

তিনি বলেন, এ ধরনের প্রকল্পকে অতীতে স্থানীয় রাজনৈতিক নেতা, তাদের সহযোগী ও কর্মীদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ক্ষমতার অপব্যবহারের সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবও ছিল। ফলে জনস্বার্থ উপেক্ষিত হয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, সংসদীয় গণতন্ত্রের মূলনীতির সঙ্গেও এ ধরনের চর্চা সাংঘর্ষিক। সংসদ সদস্যদের দায়িত্ব হলো সংসদে জনগণের স্বার্থ তুলে ধরা, আইন প্রণয়নে ভূমিকা রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকারের জবাবদিহি নিশ্চিত করা।

কিন্তু প্রকল্প বাস্তবায়নে তাদের সম্পৃক্ততা সরকারের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বের সঙ্গে স্পষ্ট স্বার্থের সংঘাত তৈরি করে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, এ ধরনের ব্যবস্থা সংবিধানের ৫৬(১) ও ৬৫ অনুচ্ছেদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি সংসদ সদস্যদের ভূমিকার প্রসঙ্গে এ দুটি অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। পাশাপাশি স্থানীয় সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের কথাও বলেন।

আরও পড়ুন

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

এ ছাড়া, ২০০৮ সালে হাইকোর্টের একটি রায়ের কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, ওই রায়ে এ ধরনের চর্চাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল।

ইফতেখারুজ্জামান বলেন, এ পরিস্থিতিতে দলীয় স্বার্থে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুযোগ আবারও তৈরি করার আগে অন্তত আগের প্রকল্পগুলোর আইনি দিক ও কার্যকারিতা নিয়ে স্বাধীন মূল্যায়ন করা উচিত ছিল।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: