শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

দেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী রয়েছেন, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এ তথ্য জানান।

প্রশ্নে মো. আব্দুল আলীম জানতে চান, দেশে দিন দিন কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। তাই কিডনি রোগের উৎপত্তি রোধ এবং এ রোগের কারণগুলো জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কি না।

আরও পড়ুন

১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০

জবাবে জানানো হয়, দেশে দিন দিন কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বর্তমানে সারা দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী রয়েছেন, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ।

কিডনি রোগের কারণ ও প্রতিরোধের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্যশিক্ষা দেওয়ার মাধ্যমেও কিডনি রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: