শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

মঙ্গলবার (১৭ অক্টোবর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এদিকে, এই বরেণ্য ধর্মীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি মঙ্গল ও বুধবার দুই দিন সব ধরনের ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

এক শোকবার্তায় নাজাফ সেমিনারি জানায়, মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করে আজ ও আগামীকাল ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান স্থগিত ঘোষণা করা হলো। বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

আরও পড়ুন

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রয়াত এই ধর্মীয় নেতা ১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই তার প্রাথমিক ধর্মীয় শিক্ষার সূচনা হয়। পরবর্তীতে তিনি ইরাকে পাড়ি জমান এবং নাজাফ সেমিনারিতে উচ্চতর শিক্ষা লাভ করেন। সেখানে তিনি প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন।

‘ইজতিহাদ’ স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন এবং পরবর্তীতে কোম শহরে স্থায়ী হন। জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ (আইনশাস্ত্র) ও উসুলুল ফিকাহ (আইনশাস্ত্রের মূলনীতি) বিষয়ে অধ্যাপনা করেছেন।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: