যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তৎক্ষণাত হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। মস্কোতে বলা হয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা জরুরি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে উচিত এই পরিস্থিতি দ্রুত ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা। বিবৃতিতে সতর্ক করা হয়েছে, এএই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও ক্ষুণ্ন করতে পারে।
মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এই বিবৃতির মাধ্যমে রাশিয়া আবারও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিল।
ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ/এনএস