শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

উগান্ডায় রাজা হলেন সাবেক সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে মুকুট পরেছেন ৫৬ বছর বয়সী এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ পাঠ ও উপস্থাপক হিসেবে কাজ করা কিজানাঙ্গোমা এখন ‘রাজা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নেয়াবোঙ্গো ১ম’ নামে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন।

তবে রাজপরিবারের অভ্যন্তরীণ উত্তরাধিকার সংক্রান্ত এক জোরালো বিতর্কের মুখেই তার এই রাজ্যাভিষেক সম্পন্ন হলো।

গত মাসে ক্যানসার আক্রান্ত হয়ে মাত্র ৩৪ বছর বয়সে মারা যান তোরো রাজ্যের দীর্ঘদিনের শাসক রাজা ওইয়ো নিইম্বা কাবাম্বা ইগুর রুকিডি ৪র্থ। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে রাজসিংহাসনে বসে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন এবং টানা ৩১ বছর শাসন পরিচালনা করেন।

আরও পড়ুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন রাজার রাজ্যাভিষেক উপলক্ষে তোরো রাজ্যে উৎসবের আমেজ তৈরি হয়। ঐতিহ্য অনুযায়ী মধ্যরাত থেকেই শুরু হয় রাজকীয় আচার-অনুষ্ঠান।

১৯৭০ সালে জন্মগ্রহণ করা কিজানাঙ্গোমা ১৯৯৯ সালে উগান্ডার মর্যাদাপূর্ণ মাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি প্রতিবেশী রুয়ান্ডা এবং উগান্ডার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইউবিসি-তে দীর্ঘ দুই দশক সাংবাদিক হিসেবে কাজ করেন।

ভোরের আকাশ/ইউএম

উগান্ডারাজাসাংবাদিক

শেয়ার করুন: